কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে বাইনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা চুক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে মালেশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষনা বিষয়ক এক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান অধ্যাপক জোসেফ আদাই কালামের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের এই চুক্তির স্বাক্ষর করেন ।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই চুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং এই চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাইনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক ভাবে সুশিক্ষা পাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা উঁচু করতে সক্ষম হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান এবং আবাসিক হলসমূহের প্রভোস্টগণ ।

আরও পড়ুন