কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মহাসড়কে বাসচাপায় সেনা কর্মকর্তার মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণে বাসচাপায় ওহিদুজ্জামান নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের কাছ থেকে পাওয়া আইডি কার্ডে কর্মস্থলে তার পদবি করপোরাল উল্লেখ রয়েছে। আইডি নং- ইমই ৫৩৭৫৫১।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন নতুন কুমিল্লা.কমকে এই তথ্য নিশ্চিত করে জানান, সেনা সদস্য ওহিদুজ্জামান মোটরসাইকেল আরোহী ছিলেন। পেছন থেকে একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তবে নিহতের কর্মস্থান এবং পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন