কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা জার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচন:

রনি সভাপতি, সাইফ উদ্দিন রনী সম্পাদক ও আকাইদ সাংগঠনিক সম্পাদক

(বাম দিক থেকে) হুমায়ূন কবির রনি, সাইফ উদ্দিন রনী ও দেলোয়ার হোসাইন আকাইদ/ ফাইল ছবি

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নিবার্চন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী ২ বছরের জন্যে নির্বাচিত কমিটির কর্মকর্তাগণ হচ্ছেন সভাপতি, একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সহ-সভাপতি আর টিভির কুমিল্লা জেলা ষ্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সাধারণ সম্পাদক মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী ভোটে নির্বাচিত,

যুগ্ম-সম্পাদক জি টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা মুন্সী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, অর্থ-সম্পাদক মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,

প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সমাজ কল্যান সম্পাদক ডিবিসি টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত , দপ্তর সম্পাদক দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা ভোটে নির্বাচিত,

নির্বাহী সদস্য ৪টি পদে দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া , বাংলাভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ ,বৈশাখী টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও যমুনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, সৈয়দ নুরুর রহমান এডভোকেট, নির্বাচন কমিশনার মাসুদুর রহমান শিকদার এডভোকেট, নির্বাচন কমিশনার শাহ মোঃ আলমগীর খান। গত ২০ জুলাই বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি পদে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এই নির্বাচনে ২৫ জন ভোটারের মধ্যে ২৩ জন ভোটার ভোট প্রদান করেন।

ভোটার ফলাফলে সাধারণ সম্পাদক পদে মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনি ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান পেয়েছেন ১০ ভোট, একটি ভোট বাতিল বলে গণ্য হয়।

অপর দিকে দপ্তর সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইনডিপেনডেন্ট টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর খন্দকার দিপু পেয়েছেন ৯ ভোট।

আরও পড়ুন