কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

কুমিল্লাতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) কুমিল্লা ক্লাবে ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীদের নিয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় স্বাস্থ্য সেবা বিষয়ে অংশগ্রহণকারী সংবাদকর্মীদের দক্ষতা অর্জন, ধারণা ও প্রতিবেদন, ফিচার প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা স্থানীয় জনগণের স্বাস্থ্য বিষয়ক সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে উল্লোযোগ্য ঘটনা, ফিচার ও তথ্যসমূহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করতে পারেন। কর্মশালায় পলিসিমেকার, দায়িত্বশীল ও সুবিধাভুগীদের স্বাস্থসেবা নিয়ে সচেতেনতা এবং করনীয় নিয়ে উন্মোক্ত আলোচনা হয়।

কর্মশালায় দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে শিশু-কিশোরীর স্বাস্থ্য, মা-নবজাতক, পুষ্টি, পরিবার-পরিকল্পনা ও যক্ষা সম্পর্কে নানা দিক নিয়ে আলোকপাত করা হয়।

ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের আওতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ টেলিভিশন খাগড়াছড়ি এর প্রতিনিধি চৌধুরী আতাউর রহমান রানা। সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর নাসরিন গীতি।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৭ জন সাংবাদিক অংশগ্রহন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদে হাতে সার্টিফিকেট তুলেদেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কায়জার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

আরও পড়ুন