কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ ।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেমোমবাতি প্রজ্বলন করে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের স্মরণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্ব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, তৌহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ,

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হল শাখার সাধারণ সম্পাদক আশিক আব্দুল্লাহসহ হল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন