কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনা উপজেলায় আহবায়ক কমিটি ঘোষণা

হোমনা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে এটিএম মঞ্জুরুল ইসলাম শামীমকে আহবায়ক, সরকার মুকল মাহমুদ, মোবারক হোসেন মিন্টু, মো. মালেক আফসারীকে যুগ্ন আহবায়ক এবং মোহাম্মদ মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রেজা খোকন ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা জাতীয় পার্টির সেক্রেটারী সাবেক এমপি আমির হোসেন ভূইয়া কমিটি অনুমোদন করেছেন।

কুমিল্লা-২ আসনের সাবেক এমপি ও উত্তর জেলা জাতীয় পার্টির সেক্রেটারী আমির হোসেন ভূইয়া বলেন, হোমনা উপজেলা জাপার কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দলীয় কাজে গতিশীলতা আনার লক্ষ্যে এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

নব গঠিত আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো পূণ:গঠনসহ পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে সন্মেলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

আরও পড়ুন