কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে কোপানোর অভিযোগ

সুপ্রিয়তম রায় প্রিতুল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ঢুকে সুপ্রিয়তম রায় প্রিতুল (২০) নামে এক কলেজ ছাত্রের হাত ও পায়ে এলোপাতাড়ি কু পি য়ে গুরুতর আহত করেছে দু র্বৃত্তরা।

মঙ্গলবার (আগস্ট) সন্ধ্যায় ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে।

আহত প্রিতুল কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক জিএস সঞ্জয় রায়ের ছেলে। সে ২০১৮ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে বর্তমানে ঢাকায় জার্মান ভাষা শিক্ষা ইনস্টিটিউটে পড়া লেখা করছেন।

তিতলের বাবা সঞ্জয় রায় নতুন কুমিল্লা.কমকে জানান, মঙ্গলবার বিকেলে প্রিতুল ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন অন্নেষা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে বন্ধুদের সাথে ক্লাস করতে যায়। ক্লাস শেষে সন্ধ্যায় ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে গেলে এক দল দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালায়।

এ সময় দু র্বৃত্তরা তার ডান হাত ও দু’পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কু পি য়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সহপাঠিরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অশঙ্কা জনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক নতুন কুমিল্লা.কমকে জানান, কলেজ ছাত্রকে কু পি য়ে আহত করার খবর পেয়ে রাত ৯টার দিকে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

আরও পড়ুন