কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে মাছের খামার থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে মাছের খামার থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পান্তি বাজারের পাশে একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। বুধবার সকাল পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন>>> ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে কোপানোর অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারের দক্ষিণ পাশে তাহেরের বাড়ীর পেছনে মাছের প্রজেক্টের পানিতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ ও এসআই আবদুল গোফরানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন>>> কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ নতুন কুমিল্লা.কমকে জানান, নিহতের শরীরে অবস্থা দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা একটা হ-ত্যা-কা-ণ্ড। নিহতের শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। পড়নে কোন কাপড় ছিল না।

লাশ উদ্ধার করে বুধবার (২১ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন