কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় শ্রীমদ্দি সড়কে চলাচল অযোগ্য; দুভোর্গ চরমে

কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। হোমনা ওভার ব্রিজ থেকে মেঘনা নদী পর্যন্ত চার কিলোমিটারের সড়কটি দীর্ঘ দিন যাবত সংস্কার না করায় সড়কের পীচ ঢালাই উঠে গিয়ে অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দকে পানি ও কাঁদা জমে একাকার হয়ে যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই এ সড়কে পাঁয়ে হেঁটে যাতায়াত করা যায় না, পরিবহন তো দূরের কথা। এ সড়টিতে শুধু মাত্র সিএনজি অটো রিকশায় যাতায়াত করে থাকে। সড়কের খানাখন্দকগুলো বেশি গভীর হওয়ায় প্রতিনিয়ত এ সব যানবাহন দুর্ঘটনায় স্বীকার হচ্ছে। বিকল্প ব্যবস্থা না থাকায় শ্রীমদ্দি, লটিয়া ও চঁরের গাঁ গ্রামের শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ এ সড়কটি ব্যবহার করেই প্রতিদিন হোমনা বাজার ও উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।

ফলে যে দিন বৃষ্টি হয় সে দিন শ্রীমদ্দি গ্রামের প্রায় ২ হাজার শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হুমকির মধ্যে পড়ে যায়। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। সড়কে চলচলকারী ভূক্তভোগীরা সড়কটি সংস্কার করে তাদের দুর্ভোগ লাঘব করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

এ ব্যাপারে হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম নতুন কুমিল্লা.কমকে বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ, ড্রেন না থাকার কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এবার আগে ড্রেনের কাজটা শুরু করবো, ড্রেনের কাজ শেষে যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কারে কাজ ধরা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন