কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় গোমতী নদী থেকে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার

ফাইল ছবি

কুমিল্লায় গোমতী নদী থেকে এক বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শুভ বিকাশ চাকমা (৫০)। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় লাশ মর্গে পাঠানো হয়েছে। শুভ বিকাশ চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভিটিতলা এলাকার ভারত চন্দ্র চাকমার ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক নতুন কুমিল্লা.কমকে জানান, কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া রেল ব্রিজের নিচ থেকে বিকাশ চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রেল ব্রিজ থেকে পড়ে তিনি নিহত হয়েছেন।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় জানা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে কুমিল্লার প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া নতুন কুমিল্লা.কমকে জানান, কাগজপত্র দেখে জানা গেছে, ২০০৭ সালে শুভ বিকাশ চাকমা বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু সম্মান গ্রহণ করেন।

আরও পড়ুন