কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুরআন প্রতিযোগিতায় ১০৩ দেশকে হারিয়ে দ্বিতীয় কুমিল্লার শিহাব

সৌদি আরবের ৪১তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন কুমিল্লার ক্ষুদে হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার সৌদি রিয়াল।

১০ বছরের হাফেজ শিহাব উল্লাহ কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা।

গত ৭ সেপ্টেম্বর শুরু হয় এ প্রতিযোগিতা। বিশ্বের ১০৩ দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রাজধানী ঢাকার কারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষে তার ভাই ও মক্কা মুকাররমার গভর্নর খালিদ আল-ফায়সাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

সৌদি আরব সফরের শুরুতেই কারি নাজমুল হাসান (দা.বা.) আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম ও পতাকার সম্মান রক্ষায় হাফেজ শিহাব উল্লাহর জন্য দোয়া কামনা করেছিলেন। অবশেষে আল্লাহ তাআলা হাফেজ শিহাব উল্লাহকে সফলতা দান করেছেন।

হাফেজ শিহাব উল্লাহ এ প্রতিযোগিতায় উপহারস্বরূপ ৫০ হাজার রিয়াল (১১ লাখ টাকা) পুরস্কার লাভ করেছেন।

প্রসঙ্গত, হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ায় ৪৩ দেশ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

আরও পড়ুন