কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ভিক্টোরিয়া কলেজে নওয়াব ফয়জুন্নেসার ১১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী’র ১১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা ছাত্রীনিবাসের উদ্যোগে নিজস্ব অডিটোরিয়ামে মিলাদ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রীনিবাস প্রভোস্ট নিলুফার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, সমাজে নারীরা হলো মায়ের জাতি। সামাজিক ও জাতীয় ভূমিকায় যে সকল মায়ের জাতির অবদান অনস্বীকার্য নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছিলেন তাদেরই একজন। এ সময় তিনি উন্নত জীবন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আরো অধ্যবসায়ী হওয়ার উপদেশ দেন।

প্রধান আলোচকের বক্তব্যে এডভোকেট গোলাম ফারুক বলেন, শুধুমাত্র বৃহত্তর কুমিল্লাই নয় ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষা বিস্তারেও নওয়াব ফয়জুন্নেসার অবদান আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। নারী হয়েও শিক্ষা বিস্তারে এমন অসামান্য অবদান রেখে তিনি শিখিয়েছেন দূরদৃষ্টি সম্পন্ন হলে লিঙ্গ কোন বাধা হতে পারে না।

এসময় তিনি নওয়াব ফয়জুন্নেসাকে জাতীয়ভাবে প্রতিষ্ঠার দাবী জানানোর পাশাপাশি তারঁ ঘটনাবহুল জীবনের নানা দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

নওয়াব ফয়জুন্নেসা ছাত্রীনিবাসের শিক্ষার্থী ফৌজিয়া ও জান্নাতের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর মো. আবুল কালাম, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ফাতেমা আক্তার, প্রফেসর মুজিবুর রহমান ভূইয়া, ড. মশিউর রহমান ভূইয়া, সহকারী প্রভোস্ট তোফায়েল আহমেদ, প্রভাষক সুমী আক্তার, তানিয়া পারভীনসহ সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নবাব ফয়জুন্নেসার কৃতিত্বকে স্মরণীয় রাখতে ছাত্রীনিবাস কর্তৃপক্ষ তাঁর বর্নাঢ্য জীবনীর উপর রচনা ও বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন। এতে সহকারী প্রভোষ্ট তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়াসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে পরিবার পরিজনদের জন্য দোয়া পরিচালনা করেন ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের পেশ ইমাম মারুফ বিল্লাহ।

আরও পড়ুন