কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ডাকসুর সাধারণ সম্পাদক রাব্বানীর ভর্তিতে অনিয়ম: তদন্ত চাইবে অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলে (মাস্টার অব ফিলোসফি) ভর্তিতে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে উপাচার্যের কাছে আবেদন করবে সামাজিক বিজ্ঞান অনুষদ। অনুষদের সভা শেষে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, সভায় অনুষদের অধিকাংশ বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক উপস্থিত ছিলেন। আজকে এই সভায় গোলাম রাব্বানীর এমফিলে ভর্তির বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত ছিল না। তবে বিবিধ আলোচনার সময় শিক্ষকেরা এই বিষয় আলোচনায় নিয়ে আসেন।

সাদেকা হালিম জানান, আলোচনায় শিক্ষকেরা বলেছেন, রাব্বানী যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছেন, তা নিয়মবহির্ভূত। তাঁরা পুরো ঘটনার তদন্ত চান। সেই অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের জন্য উপাচার্যের কাছে সুপারিশ পাঠানো হবে।

জানা গেছে, ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল ভর্তিতে অনিয়ম করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের এমফিলের ছাত্র হিসেবে তিনি ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলেন।

রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন। ২০১৩ সালে তাঁর স্নাতকোত্তর শেষ হয়। এরপর এমফিলে ভর্তি হয়ে তিনি গত ১১ মার্চ ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তির নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী এমফিলে ভর্তি হতে চাইলে সংশ্লিষ্ট বিভাগে আবেদনের পর বিভাগের একাডেমিক কমিটি, অনুষদ সভা, বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সভার সুপারিশের পর একাডেমিক পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

গোলাম রাব্বানীকে এমফিলে ভর্তির ক্ষেত্রে অনুষদ সভার সুপারিশ ছিল না। এমনকি বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ ও একাডেমিক পরিষদের নিয়মিত যে অ্যাজেন্ডা, সেখানেও তাঁর নাম পাওয়া যায়নি।

আরও পড়ুন