কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে অসহায় পরিবারের জমি ক্রয়ের জন্য অর্থ হস্তান্তর

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ফেলনা মানবকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে একটি অসহায় পরিবারের পূণর্বাসনে জমি ক্রয়ের লক্ষ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনায় পরিবার প্রধান ছেরাজুল হকের নিকট টাকা হস্তান্তর করেন সাংবাদিক হাসান মুহাঃ জহির।

মানবকল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ইস্রাফিল মোল্লা, হাফেজ মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক ফখরুদ্দিন ইমন, ব্যবসায়ী মোশারফ হোসেন, এ্যাড. সাইফউদ্দিন, কুমিল্লা পলিটেকনিক ইনঃ এর শিক্ষক রাসেল মিয়াজী, সামাজিক ব্যক্তিত্ব আব্দুস ছোবহান ড্রাইভার, মোশারফ হোসেন, মফিজুর রহমান মিয়াজী, আবুল কাশেম, প্রবাসী সাদ্দাম মিয়াজী প্রমুখ।

আরও পড়ুন