কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় বধ্যভূমি স্মৃতি স্তম্ভের উদ্বোধন

হোমনা পৌরসভার উদ্যোগে নির্মিত হোমনা সরকারি ডিগ্রি কলেজ চত্ত¡রে বধ্যভূমি স্মৃতি স্মম্ভের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিকুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা,

হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন ও স্থানীয় লোকজন জানান,

১৯৭১ সালের যুদ্ধের সময় পাক বাহিনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক সাধারণ জনগণকে এ বধ্যভূমিতে এনে হত্যা করে লাশগুলো মাটি চাঁপা দেয়। এ স্থানটিতে দীর্ঘ দিন যাবতই স্মৃতি স্মম্ভ নির্মাণের দাবি ছিল মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর।

এদিকে একই দিন হোমনা সরকারি কলেজ হলরুমে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি সেলিমা আহমাদ।

আরও পড়ুন