কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুমিল্লার মুরাদনগরে বিনম্রশ্রদ্ধা, স্মৃতি চারন ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনুর বশীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, সিনিয়র মৎস কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আফজালের রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল খুলদ, সাময়া সাবরিন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, কোম্পানীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ঘোড়াশাল একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,

সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন