কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা শিশু পরিবারে এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে দৃষ্টান্তের নানা আয়োজন

কুমিল্লায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংগঠন দৃষ্টান্ত ফাউন্ডেশন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনভর নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারের শিশুদের আনন্দদানের জন্য তাদের মুখে হাসি ফুটাতে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা উদ্যোগে উন্নত (হাঁসের মাংস) ভূরিভোজ সহ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।

বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করে শিশু পরিবারের দস্যরা।

পরে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন (রনী)’র সভাপতিত্বে ও কুমিল্লার ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল-আহসান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের সহকারি অধ্যাপক কাজী ফারুক, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ খোরশেদ আলম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি হুমায়ুন কবির রনি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাদিক মামুন।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শরফুন্নাহার মনি, কবি সৈয়দ তারেক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আমিনুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী এনামুল হক ফারুক, বিশিস্ট ব্যবসায়ী শারমিন আউয়াল পারভেজ বাপ্পী, ব্যবসায়ী জহির রায়হান জুম্মন, হাজী জাকির হোসেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, মাছরাঙা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল,

বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, আনন্দ টিভির কুমিল্লা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখী, সাংবাদিক এম এইচ মনির, ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, ওননিউজ২৪ এর বার্তা সম্পাদক জহিরুল হক বাবু, ক্যামেরা পারসন অমিত হাসান সুজন, উজ্জল হোসেন বিল্লাল ও মোঃ মেজাহিদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে তাদের পরিবেশনায় মুগ্ধ হয়ে তাদের জন্য টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি হুমায়ুন কবির রনি ভাইয়ের শিশুদের নিয়ে রাজেরপুর পিকনিক, পুলিশ প্রশাসন শিশুদের নিয়ে ম্যাজিক প্যারাডাইসে পিকনিক করার ঘোষনা ও বিশিস্ট ব্যবসায়ী শারমিন আউয়াল পারভেজ বাপ্পী পিঠা উৎসব করার ঘোষনাসহ নানান প্রতিশ্রুত দেন অতিথিরা।

আরও পড়ুন