কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ: বাস-ট্রেনে আগুন

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজ্যটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ও রেল-সড়ক অবরোধের পাশাপাশি ৫টি ট্রেনসহ ১৫টি বাসে আগুন দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহিংসতা বন্ধ করে সবাইকে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে।

শনিবার (১৪ ডিসেম্বর) মুর্শিদাবাদের লালগোলা স্টেশনে খালি পড়ে থাকা পাঁচটি ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদের পোড়াডাঙ্গা, জঙ্গিপুর ও ফারাক্কা স্টেশন এবং হাওড়ার বাউরিয়া ও নালপুর রেলস্টেশন অবরোধ করা হয়। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের সংযোগস্থল ন্যাশনাল হাইওয়ে ৩৪ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ১৫টি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেন তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা রেল ও সড়কপথ বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার বদলে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ার করেছেন, যারা জনগণের সম্পদের ক্ষতি করছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন