কুমিল্লা
রবিবার,১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭
শিরোনাম:

বিজয় দিবসে ভিক্টোরিয়া কলেজ “ক্যাম্পাস বার্তা’র” দেয়ালিকা প্রকাশ

বিজয় দিবস উপলক্ষে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তার দেয়ালিকা ‘অপরাজেয়’ এর মোড়ক উন্মোচন করছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া।

মহান বিজয়ের ৪৮ তম দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য সমৃদ্ধ ব্যতিক্রমী দেয়ালিকা ‘অপরাজেয়’ প্রকাশ করেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তা।

এতে শিক্ষক-শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ, কবিতা, গল্প, খোলা চিঠি, অনুভূতি প্রকাশ সহ বিজয়ের প্রতিচ্ছবি সম্বলিত দৃশ্যকাব্য স্থান পায়।
আজ কলেজের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ম্যুরালে এর মোড়ক উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া।

সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কবির উদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, ক্যাম্পাস বার্তা উপদেষ্টা তপন ভট্টাচার্য, নিলুফার সুলতানা প্রমুখ।

এসময় কলেজ অধ্যক্ষ সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। তিনি বলেন, ক্যাম্পাস বার্তা মহান বিজয়ের ইতিহাস নিয়ে চমৎকার দেয়ালিকা প্রকাশ করে তাদের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। তিনি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তা’র- সম্পাদক মাহদী হাসান, বার্তা সম্পাদক মহিউদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক আশিক ইরান, বিজ্ঞাপন ব্যবস্থাপক আবু সুফিয়ান রাসেল, পাঠাগার সম্পাদক আশিকুর রহমান,আইটি সম্পাদক জহিরুল ইসলাম মাহির, সহ সাহিত্য সম্পাদক কানিজ ফাতেমা শিরিন, সম্পাদনা সহযোগী – উম্মে হাবিবা জ্যোতি, রুহিতুল ইসলাম হৃদয়, আনোয়ার হোসেন,সাহাব উদ্দিন সজিব, মিসবাহুর রহমান, বেলাল হুসাইন প্রমুখ।

আরও পড়ুন