কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার এসআই আরিফ

চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. আরিফ হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক আয়োজিত ‘মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক’ সভায় এসআই আরিফ হোসেনের হাতে এ পুরষ্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ (পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি) এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রেঞ্জ সম্মেলনে এবার সর্বমোট ২৪ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে কুমিল্লা জেলা পুলিশ ৮টি পুরস্কার লাভ করে। পুরস্কারপ্রাপ্ত কুমিল্লা জেলার অন্যান্যরা হলেন শ্রেষ্ঠ থানা: আকুল চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বুড়িচং থানা।

শ্রেষ্ঠ মামলা তদন্তকারী: এসআই (নিঃ) আনোয়ার হোসেন, সদর দক্ষিণ মডেল থানা ও এসআই (নিঃ) পরিমল চন্দ্র দাস পিপিএম, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা।

শ্রেষ্ঠ ডিবি ইউনিট: কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা। শ্রেষ্ঠ এসআই (নিঃ) তপন কুমার বাগচী, কোতোয়ালী মডেল থানা এবং মোহাম্মদ জহির আলম, সদর দক্ষিণ মডেল থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার: এসআই (নিঃ) সুজন শ্যাম, বুড়িচং থানা। পুরস্কার প্রাপ্ত অফিসারদেরকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন