কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় গভীর রাতে ছিন্নমূলদের মাঝে ইউএনও’র কম্বল বিতরন

গভীর রাতে উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় ঘুরে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরন করছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।

তিনি গত শনিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত হোমনা বাজার, টেকের বাজার আশ্রয়ণ প্রকল্প, ঘাড়মোড়া বাজার, হোমনা পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড এলাকার ছিন্নমূল শীতার্তদের মাঝে সরকারিভাবে দেয়া সাত শতাধিক কম্বল বিতরন করেছেন।

এ সময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাথে থাকছেন।

ইউএনও তাপ্তি চাকমা বলেন, অসহায় ও হতদরিদ্র মানুুষগুলো যখন শীতে কাঁপছে তখন কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে। তিনি সরকারের পাশাপাশি এলাকার ধনাঢ্য ব্যক্তিদেরকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

আরও পড়ুন