কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর শ্রেষ্ঠ এপেক্সিয়ান জি এম সামদানী

এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর বেস্ট এপেক্সিয়ান নির্বাচিত হলেন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি এপেক্সিয়ান জি এম সামদানী। গতকাল ব্রাক্ষনবাড়িয়ার এ মালেক কনভেনশন হলে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা ৮এর ১১তম সম্মেলন ফজলুল করিম এপেক্স সম্মেলনে ২০১৯ বর্ষের শ্রেষ্ঠ এপেক্সিয়ান হিসেবে নির্বাচিত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সভাপতি এপে. এম এ কাইয়ুম চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতি জেলা গভর্ণর ৮ এপে. কামরুল হক এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এপে. জি এম সামদানীকে বেস্ট এপেক্সিয়ান এ্যাওয়ার্ড প্রদান করেন। জেলা ০৮ বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী ও ব্রাক্ষণবাড়িয়া অঞ্চলের ১৮টি ক্লাবের প্রতিনিধিত্ব করে আসছে।

এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি এপে. জি এম সামদানী ২০১৪ সালে এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির মাধ্যমে এপেক্স আন্দোলনে যোগদান করেন। তিনি বিভিন্ন সময়ে এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির দায়িত্ব পালন করার পর ২০১৮ সালের ৩১ নভেম্বর কুমিল্লা সিটি ক্লাবের ৯বম বার্ষিক সাধারণ সভায় তিনি ২০১৯ বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হন।

এপেক্সিয়ান জি এম সামদানী কুমিল্লা সিটি ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েই জাতীয় সভাপতির থিম বি দ্যা ডিফরেন্ট বাস্তাবায়নের লক্ষে অত্যন্ত, সততা , দক্ষতা, যোগ্যতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বছরের শুরুতে কুমিল্লা শহরের কিছু ডিফরেন্ট প্রোগ্রামের আয়োজন করেন তিনি।

তিনি বৃহত্তর কুমিল্লার শ্রেষ্ঠ এপেক্সিয়ান নির্বাচিত হয়ে কুমিল্লাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তিনি কুমিল্লার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনেরও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন