কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মায়ের সামনে ছেলে নির্যাতনকারী সেই গ্রাম্য মাতব্বর আটক

কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে ছেলেকে হাত-পা বেঁধে নির্যাতনকারী গ্রাম্য মাতব্বর আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম নতুন কুমিল্লা.কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় মায়ের সামনে রাজু চন্দ্র নামে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার ওই কিশোর কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে।

বৃহস্পতিবার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মাতব্বর আবু তাহেরকে আসামি করে কুমিল্লার মুরাদনগর থানায় মামলা করেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কোনো কারণ ছাড়াই হাত-পা বেঁধে রাজু চন্দ্রকে মারধর করেন মাতব্বর আবু তাহের। বাধা দিয়ে রুখতে না পেরে সেই নির্যাতনের দৃশ্য দাঁড়িয়ে দেখেছেন রাজুর মা। ঘটনাটি উপস্থিত কেউ মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। একদিনের মধ্যে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জামা-কাপড় খুলে রাজুকে হাত-পা বেঁধে প্রচণ্ড শীতের মধ্যে মাটিতে ফেলে রাখা হয়েছে। এই অবস্থায়ই তার মুখে ও বুকে লাথি মেরে চলছেন মাতব্বর তাহের।

নির্যাতনের শিকার রাজুর ভাই সজল চন্দ্র বিশ্বাস নতুন কুমিল্লা.কমকে বলেন, ভাইয়ের ওপর এমন অমানবিক আচরণের বিচার চেয়ে আমরা এলাকার অন্যান্য মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত। মাতব্বর আবু তাহেরের বিচার চেয়ে আমি মুরাদনগর থানায় মামলা করেছি।

আরও পড়ুন