কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ শারমিন আক্তার (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রাতে সদর উপজেলার সংরাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শারমিন কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকার জনির স্ত্রী।

র‌্যাব-১১, কুমিল্লার কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব নতুন কুমিল্লা.কমকে জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৬ ডিসেম্বর গভীর রাতে র‌্যাব-১১ কুমিল্লার একটি আভিযানিক দল সংরাইশ গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ী শারমিন আক্তার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। এসময় ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, শারমিন দীর্ঘদিন যাবৎ কুমিল্লা কোতয়ালী থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন লোকদের সাথে মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করত বলে স্বীকার করে।

এছাড়া তার স্বামী মাদক মামলায় বর্তমানে জেল হাজতে আটক আছে। শারমিনের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন