কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি :

চান্দিনায় ৭শতাধিক বিদেশ ফেরতের মধ্যে হোম কোয়ারেন্টিনে অর্ধেক

কুমিল্লার চান্দিনায় বিদেশ ফেরত সকলকে হোম কোয়ারেন্টিনে রাখতে যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন। কিন্তু কিছুতেই হোম কোয়ারেন্টিনে আটকে রাখা যাচ্ছে না বিদেশ ফেরতদের। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে চান্দিনা উপজেলায়।

পুলিশ হেড কোয়াটার থেকে আসা তথ্যের ভিত্তিত্বে জানা যায় মার্চের প্রথম দিন থেকে ৬৭টি দেশ থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার স্থায়ী ঠিকানায় এসেছেন প্রায় ৭শতাধিক প্রবাসী। গত ১৯ মার্চ থেকে এ পর্যন্ত ৩৫২জনের তথ্য খুঁজে পেয়েছে চান্দিনা থানা পুলিশ।

বাকিদের কোন খুঁজ পাচ্ছে না প্রশাসন। যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তাদের রয়েছে অবাধ বিচরণ। আর পুলিশ যাদের খুঁজে পেয়েছেন তাদেরকে রেখেছেন হোম কোয়ারেন্টিনে। কিন্তু তাদের মধ্যে এক তৃতীয়াংশ লোকও হোম কোয়ারেন্টিন মানছেন না!

জেলা পুলিশের তথ্য অনুযায়ী ঝুঁকিপূর্ণ ৯টি দেশ থেকে ইতিমধ্যে ৯৪৬জন কুমিল্লার ঠিকানায় ফিরেছেন। তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য জেলা পুলিশ প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নিজ বাড়িতে কোয়ারেন্টিন (একাকিত্ব বসবাস) করতে বাধ্য করছেন।

নির্দেশনা মানতে নানা রকম সচেতনতা মূলক কথা বলেও আসছেন। কিন্তু প্রশাসনের লোক চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই বাড়ি থেকে বের হচ্ছেন ওই ব্যক্তি। বেড়াতে যাচ্ছেন আত্মীয়-স্বজনদের বাড়িতেও।

জেলার শুধুমাত্র চান্দিনা উপজেলায় প্রায় ৭ শতাধিক বিদেশ ফেরত এসেছেন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসেছেন ৬০ জন যাত্রী।

সোমবার উপজেলার এক প্রবাসীর বাড়িতে গেলে দেখাই মিলেনি তার। এমনকি কোথায় আছে ওই প্রশ্নের উত্তরটুকু দিতে চায়নি পরিবারের কেউ।

এ ব্যাপারে চান্দিনা অফিসার ইন-চার্জ (ওসি) চান্দিনা চান্দিনায় ৩৫২জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করেছি। তাদেরকে নানা পরামর্শ দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য সহযোগিতা করেছি। এর মধ্যে ২৫জনের ১৪দিন পূর্ণ হয়েছে। বাকিদের ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছি।

অনেকেই হোম কোয়ারেন্টিনে থাকছে না এমন প্রশ্নে তিনি জানান- আমাদের চেষ্টা অব্যাহত আছে। যারা মানছে না তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন