কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠান অধ্যক্ষকে কুমিল্লা বোর্ডের তলব

কুমিল্লা থেকে বরেন্দ্র ভূমিতে ধান কাটার শ্রমিক পাঠালো পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লায় আটকে পড়া বিভিন্ন পেশায় কর্মরত শ্রমকিদরে বাসযোগে প্রেরণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ৪৪ জন কৃষি শ্রমিকে শনিবার (২৫ এপ্রিল) নগরীর শাসনগাছা থেকে চাপাইনবাবগঞ্জের বরন্দ্রে এলাকায় প্রেরণ করা হয়।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এসময় তাদেরকে সামাজকি দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে বাসে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। এর আগে প্রত্যেক শ্রমিককে মাস্ক ও খাবার প্যাকটে দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসব শ্রমিক কৃষি কাজ ও শ্রমভিত্তিক বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সময়ে কুমিল্লায় আসেন। তারা প্রতি বছর ধান কাটার মৌসুমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পর গণপরবিহন বন্ধ হয়ে যাওয়ায় তারা কুমিল্লায় আটকা পড়েন। দেশে কৃষি কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি শ্রমিকদের সেখানে প্রেরনের জন্য আমরা সহযোগিতা করছি।

আরও পড়ুন