কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় করোনায় আক্রান্ত ৪৭ জন, সুস্থ্য হলেন ২ জন

ফাইল ছবি

কুমিল্লায় নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসের রোগী সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২ সহোদর ও এক ডাক্তার রয়েছে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।

কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন শনিবার (২৫ এপ্রিল) বিকালে নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ২ সহোদর লাকসাম পৌরশহরের দক্ষিণ লাকসাম সাহা পাড়া এলাকার বাসিন্দা। তারা দুই ভাই সম্প্রতি নোয়াখালীর চৌমুহনী থেকে এসেছেন। সেখানে করোনায় আক্রান্ত এক মৃত ব্যক্তির সংস্পর্শে ছিলেন দুই জন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এ নিয়ে লাকসামে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪ জনে দাঁড়লোা। আক্রান্তদের পরিবারের বাকি সদস্যদেরও নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।

আপর দিকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার মনিরুল ইসলামের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে বুড়িচংয়ে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনার প্রদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত ৫,২৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে রিলিজ দেওয়া হয়েছে ৪ হাজার ১৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছে ১ হাজার ২৫৩ জন। এই পর্যন্ত জেলা সদরসহ জেলার ১৭টি উপজেলা থেকে মোট ১ হাজার ১৪৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৯৭২ জনের। রিপোর্ট পাওয়াদের মধ্যে পজেটিভ এসেছে ৪৭ জনের।

কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.শাহাদাত হোসেন বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে দিনরাত কাজ করছে। জনসাধারণকে অনুরোধ করে বলতে চাই, আপনার কোন স্বজন বা পরিচিত কেউ করোনা আক্রান্ত হলে বা কোন উপস্বর্গ থাকলে তা গোপন না রেখে প্রশাসনকে জানান। তাহলে আক্রান্ত ব্যক্তির যেমন সুস্থ হওয়ার সুযোগ থাকবে ঠিক তেমনি আপনারাও ভাল থাকবেন।

আরও পড়ুন