কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে ৭’শ পরিবারে যুবলীগ নেতা রাজনের খাদ্য সামগ্রী বিতরন

কুমিল্লার মুরাদনগরে মাহে রমজানের প্রথম দিনে করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দি হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ত্রিশ গ্রামে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএর পক্ষ থেকে মুরাদনগর থানা যুবলীগের সদস্য রাজন আহম্মেদ রাজু নবীপুর পশ্চিম ইউনিয়ন এলাকায় দুই ধাপে প্রায় ৭’শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, আবিদ আলী, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের জয়নাল আবেদীন, কৃষলীগ নেতা মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, উজ্জল, রায়হান প্রমুখ।

এ সময় মুরাদনগর থানা যুবলীগের সদস্য রাজন আহম্মেদ রাজু বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি মহোদয়ের পক্ষ থেকে দুই ধাপে প্রায় ৭’শ নিম্নবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় এমপি মহোদয় বলেছেন যতদিন দেশে এই সংকট থাকবে ততদিন পর্যন্ত সকল প্রকার সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন