কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মসলার বাজারে ভোক্তা অধিকারের অ‌ভিযান, ৬ প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা

দাম নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লায় মসলার বাজারে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন অভিযোগে ৬ প্র‌তিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১০ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো.আছাদুল ইসলা‌ম।

তিনি জানান, রমজানের ১৬তম দিন রোববার নিত্যপ‌ণ্যের দাম স্বাভা‌বিক রাখতে কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার চকবাজারের মসলার পাইকারী বাজার ও নিউমার্কেট বাজা‌রে তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এ সময় উক্ত এলাকার দোকানগু‌লোর মসলার পাইকারী ক্রয়ের র‌সিদ যাচাই করা হয় ও দৃশ্যমান স্থানে মূল্য তা‌লিকা প্রদর্শন করা আছে কিনা তা তদার‌কি করা হয়। এ অ‌ভিযা‌নে ভোক্তা অ‌ধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে মোট ৬টি প্র‌তিষ্ঠানকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় অ‌ধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়ারে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তিনি জানান, অ‌ভিযা‌নে এ সকল বাজা‌রে মাই‌কের মাধ্য‌মে দৃশ্যমান স্থা‌নে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন, কারসা‌জি করে প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না কর‌তে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ ও শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়। প্র‌তি‌টি নিত্যপ‌ণ্যের য‌থেষ্ট মজুদ র‌য়ে‌ছে ফ‌লে আত‌ঙ্কিত হ‌য়ে ভোক্তা সাধারণ‌কে অতি‌রিক্ত পণ্য ক্রয় না কর‌তে ও ব্যবসায়ী‌দের‌কে কারসাজি ক‌রে প‌ণ্যের মূল্য বৃ‌দ্ধি না কর‌তে অনু‌রোধ করা হয়।

অন্যথায় ক‌ঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে সতর্ক করা হয়। জনস্বা‌র্থে এ তদার‌কি অ‌ভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন