কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে পিকআপ ভ্যানের চাপায় আবু কাউসার শাহীন (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১০ মে) দুপুরে নাঙ্গলকোট পৌর এলাকার আল্ট্রা মডার্ণ হাসপাতাল সংলগ্ন মাহিনী-নাঙ্গলকোট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু কাউসার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের কোম্পানী বাড়ির মফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই যুবক নিজ বাড়ি থেকে নাঙ্গলকোট সদরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি থানা পুলিশ জব্দ করেছে। তবে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন