কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের অনুদানের চেক তুলে দেন এমপি বাহার

কুমিল্লায় করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের মাঝে অনুদানের চেক তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপিত আ ক ম বাহাউদ্দিন বাহার।

আজ সোমবার (১১ মে) দুপুরে কুমিল্লা শাহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রাঙ্গনে কর্মহীন ৫০ জন হিজড়া প্রত্যেককে দশ হাজার টাকার চেক তুলে দেন এমপি বাহার।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এসময় এপস্থিত ছিলেন কুমিল্লা সমাজসেবা কার্যালয়ের ডিডি জেড এম মিজানুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

এ সময় হিজড়াদের উদ্দেশ্যে এমপি বাহার বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সকলকে সরকারের সমাজসেবা মন্ত্রনালয় থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে অনুদানের ব্যবস্থ করা হয়েছে।

এ অর্থ হিজড়াদের উপার্জনমুখী কাজে ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার আহবান জানান তিনি। এ সময় বাইরে ঘুরাঘুরি বন্ধ করে সকলকে ঘরে থাকার জন্য কবলে এমপি বাহার।

অর্থ সাহায্য পাওয়া কুমিল্লা হিজড়া সম্প্রদায়ের গুরু মা নাদিরা আক্তার বলেন, আমরা অনেক কষ্টকর জীবন পার করছি, করোনার মহাদুর্যোগের সময়ে অর্থ সহযোগিতা করার জন্য এমপি বাহারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন