কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ১৬ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪ জনে।

আজ শনিবার (১৬ মে) দুপুর ২টার দিকে করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে লাকসাম উপজেলায় ১ জন, মুরাদনগরে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, আদর্শ সদরে ৩ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ৬ জন এবং নাঙ্গলকোটে ৩ জন। এদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, নগরীতে নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের পিতা ও জেলা সদর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে ।

এছাড়া নগরীর অন্য চারজন আক্রান্ত হলেন, হাউজিং এস্টেটে ২ জন এবং নেউরায় ২ জন।

আরও পড়ুন