কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৭ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দির টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কে থেমে থেমে এই যানজটের সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, সোমবার (১৮ মে) সকাল থেকেই এ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। দুপুরে এই রিপোর্ট লেখার সময়ও মহাসড়কে যানজট লেগে ছিলো।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এদিকে, যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী গাড়ির চালক ও প্রাইভেট গাড়ির যাত্রীদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট করছে হাইওয়ে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ থেকে আরও কঠোর অবস্থানে পুলিশ। সড়কে পণ্যবাহী গাড়ির বাড়তি চাপ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে গাড়ি থেমে থেমে চলছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢাকায় ঢুকতে দেওয়া হবে না এবং এক জেলা থেকে অন্য জেলায় গাড়ি যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন