কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে চট্টগ্রাম ফেরত ব্যবসায়ী পরিবারের ৫ জনসহ আক্রান্ত ২২

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম ফেরত এক ব্যবসায়ীর পরিবারের ৫ জনসহ আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে রয়েছে রাজঘাট-কাজীপাড়া রোডের বাসিন্দা ওই ব্যবসায়ী, তার স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে। অপর দু’জন পাশ্ববর্তী নাঙ্গলকোট থেকে লাকসামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা ২ জনের করোনা ধরা পড়ে।

আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


জানা গেছে, চট্টগ্রাম ফেরত ওই ব্যবসায়ীর প্রথমে নমুনা সংগ্রহ করলে তা পজেটিভ আসে। পরে পরিবারের বাকী পাঁচ সদস্যের নমুনাও সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে সকলের রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে, লাকসামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে স্বেচ্ছায় নমুনা দেয়া পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে লাকসামের বাসায় আসেন ৫৫ বছর বয়সী ওই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার তিনি তার শরীরে করোনা উপসর্গের বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করে। পরে নমুনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুন