কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা মেডিকেলে ফের করোনা পরীক্ষা শুরু

কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ফের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গত ৩ দিন কিট সংকটের কারণে কুমেকে করোনা পরীক্ষা বন্ধ ছিল। আজ সোমবার (৮ জুন) থেকে ফের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ নতুন কুমিল্লাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলে ঢাকা থেকে কুমিল্লায় ১ হাজার ৪৪০টি কিট এসে পৌঁছায়। এরপর সোমবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু হয়েছে। এখন থেকে প্রতি শিফটে ৯৪টি করে প্রতিদিন দুই শিফটে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

কুমেক সূত্র জানায়, গত ২৯ এপ্রিল থেকে কুমেকে আনুষ্ঠানিকভাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। উদ্বোধনের সময় ঢাকা থেকে এক সঙ্গে ৫ হাজার কিট দেয়া হয়। পরবর্তী পর্যায়ে আরও ১ হাজার ৯শটি কিট দেয়া হয়।

সূত্রটি আরও জানায়, এসব কিটের মধ্যে কুমেকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রথমে কাজ শিখতেই প্রায় ৮শ কিট নষ্ট করে ফেলেন। যার প্রতিটি কিটের বাজার মূল্য রয়েছে ৪ হাজার টাকা।

এরপরই গত ৫ জুন থেকে কুমেকে কিট সংকট দেখা দেয়। কিট সংকটের কারণে ৫ জুন থেকে ৭ জুন ৩ দিন কুমেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ ছিল।

আরও পড়ুন