কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আরো ১৩২ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪২ জনই কুমিল্লা মহানগরীর। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৪৬ জনে।

এদিকে, করোনা জয় করে ২৪ ঘন্টায় আরো ২৬ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩২৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে এই পর্যন্ত কুমিল্লায় করোনায় মৃতের সংখ্যা ৫০ জন।

আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/adsfarmbd/

সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানায়, শনিবার (১৩ জুন) পর্যন্ত কুমিল্লা জেলায় ১৩ হাজার ৭৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৭৪ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে করোনা পজিটিভ এসেছে ১ হাজার ৮৪৬ জনের।

শনিবার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা মহানগরীতে ৮২, চৌদ্দগ্রামের ৮, লাকসামের ২২, বুড়িচংয়ে ৪, ব্রাহ্মণপাড়া ৭জন, আদর্শ সদর ৬ জন, চান্দিনা ১ জন, বরুড়া ৯ জন, দেবিদ্বার ১৬ জন, তিতাস ২জন, দাউদকান্দি ৮ জন, মেঘনা ১ জন ও হোমনা উপজেলায় ৬ জন।

নতুন সুস্থ্ ২৬ জনের মধ্যে চৌদ্দগ্রাম উজেলায় ১৮ দেবিদ্বারে ৫জন ও মনোহরগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছে। নিহত ব্যক্তি দেবিদ্বার উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন