কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আরো ১১১ জনের করোনা সনাক্ত, আক্রান্ত বেড়ে ১৯৫৭

কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জেলার করোনা পরিস্থিতি।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ১১১ জনের দেহে সনাক্ত হয়েছে করোনাভাইরাস। যার ৩৭ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে এক সঙ্গে সর্বোচ্চ ৬০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চৌদ্দগ্রামের ১৬ জন, দেবিদ্বারের ৬ জন ও বুড়িচংয়ের ৩৮ জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৮৪ জন।
https://www.facebook.com/adsfarmbd/

আর কুমিল্লায় করোনার ছোবলে মৃতের সংখ্যা ৫২ জনে পৌঁছেছে। এর মধ্যে নতুন করে জেলার দেবিদ্বারের একজন ও চৌদ্দগ্রামের একজন মারা গেছেন।

আজ রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, রোববার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে ১৪ হাজার ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৪৭৭ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ১ হাজার ৯৫৭ জনের।

রোববার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৩৭ জন, চৌদ্দগ্রামে ৮ জন, লাকসামে ৪ জন, বুড়িচংয়ে ২ জন, আদর্শ সদরে ৭ জন, চান্দিনায় ১১ জন, বরুড়ায় ৩ জন, দেবিদ্বারে ৬ জন, তিতাসে ২ জন, দাউদকান্দিতে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, হোমনায় ৬ জন, মুরাদনগরে ২ জন, নাঙ্গলকোটে ৩ জন, লালমাইতে ২ জন ও সদর দক্ষিণের ৯ জন রয়েছেন।

আরও পড়ুন