কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার নাঙ্গলকোটে ভাতিজির গর্ভে চাচার সন্তান!

কুমিল্লার নাঙ্গলকোটে ভাতিজিকে ধর্ষণ করে অপগর্ভপাত করার অভিযোগে সোহেল (৪৫) নামের গরু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার বাঙ্গড্ডা ইউপির হেসিয়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও ওই ধর্ষিতার আপন চাচা।

আজ রবিবার (১৪ জুন) সকালে সহেল স্বেচ্ছায় নাঙ্গলকোট থানায় এসে ধরা দিলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সে নিজকে নিদোষ বলে দাবি করে চিৎকার করতে থাকে।
https://www.facebook.com/adsfarmbd/

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ভাতিজির মা ক্যান্সার আক্রান্ত গত বছরের ১৪ নভেম্বর কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এতে তার মায়ের চিকিৎসা নিয়ে গত বছরের ১৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কুমিল্লাতে ব্যাস্ত থাকে তার পিতা ও ভাই।

এ সময় বাড়ীতে কেউ না থাকায় লম্পট চাচা তাকে ধর্ষণ করে। পরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে মেয়েটি ৮ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় শনিবার ওই ধর্ষিতার পিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করলে রাতেই মামালার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আখতার হোসেন সঙ্গীয় ফৌর্সসহ আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থাকে। পরে ইউপি মেম্বারের সহযোগিতায় থানায় আত্মসমর্পণ করে লম্পট সোহেল।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মেয়ের দেয়া তথ্যের ভিত্তিতে পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে।

আসামী সোহেল আত্মসমর্পণ করলে রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে এ ঘটনার সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন