কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মাস্ক না পরায় লাকসামে ৯ ব্যবসায়ী ও পথচারীর জরিমানা

প্রতীকী ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিধি লংঘন রোধে কুমিল্লার লাকসামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এই সময় দৌলতগঞ্জ বাজারে মাস্ক না পরায় ৮ ব্যবসায়ী ও এক পথচারীর জরিমানা করা হয়েছে।

https://www.facebook.com/adsfarmbd/

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম আজ সোমবার (১৫ জুন) দুপুরে গোলবাজার ও ব্যাংকরোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সতর্ক করে দেন। অন্যথায় পরবর্তীতে মোটা অংকের জরিমানাসহ কারাদন্ড দেয়া হবে বলে জানান তিনি।

এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ইউএনও কার্যালয়ের কর্মকর্তা শাখাওয়াত হোসেন, স্টাফ মফজ্জল হোসেন, মানিক মিয়াসহ একদল পুলিশ সহায়তা করে। অভিযানে মাস্ক না পরায় ২ জন ব্যবসায়ীর ২ হাজার করে ৪ হাজার টাকা, এক পথচারীর ৫শ’ টাকা ও অপর ৬ ব্যবসায়ীর ১ হাজার করে ৬ হাজার টাকাসহ মোট ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন