কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় করোনা আক্রান্ত দুই হাজার ছাড়াল

কুমিল্লায় নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই জেলার নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে করোনার সংক্রমণ। পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিলও। ইতিমধ্যে কুমিল্লায় দুই হাজার ছাড়িয়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে করোনার ছোবলে এখন পর্যন্ত মারা গেছে ৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৫১ জনের দেহে সনাক্ত হয়েছে মরণঘাতী করোনাভাইরাস। এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮ জনে দাঁড়িয়েছে।

https://www.facebook.com/adsfarmbd/

একই সময়ে করোনা জয় করে জেলায় নতুন করে এক সঙ্গে সর্বোচ্চ ৮৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে কুমিল্লা নগরীর ৬৩ জন, দেবিদ্বারের ১২ জন, সদর দক্ষিণের ৪ জন ও নাঙ্গলকোটের ৪ জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৬৯ জন।

এদিকে, আজও মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন দুই জন। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।

আজ সোমবার (১৫ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান নতুন কুমিল্লাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে ১৪ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৬৬৫ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ২ হাজার ৮ জনের।

গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজে ২ জনের মৃত্যু হয়েছে। এক জন দেবিদ্বার উপজেলার অপর জন
চাঁদপুর জেলার বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ১৪ জন, বুড়িচংয়ে ৫ জন, লাকসামে ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৭ জন, বরুড়ায় ২ জন, দেবিদ্বারে ১১ জন, মুরাদনগরে একজন, নাঙ্গলকোটে একজন, লালমাইতে একজন, মনোহরগঞ্জে একজন ও সদর দক্ষিণে একজন রয়েছেন।

আরও পড়ুন