কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে কভার্ডভ্যান ভর্তি গাঁজাসহ গ্রেফতার দুই

কুমিল্লার চৌদ্দগ্রামে কভার্ডভ্যান ভর্তি ভারতীয় গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের হায়দারপুল এলাকায় থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, লক্ষীপুর সদর উপজেলার শহর কসবা গ্রামের মোস্তাফিজুর রহমান প্রকাশ মোস্তফা (৪৫) ও বরগুনা জেলার বামনা উপজেলার রামনা লঞ্চঘাট গ্রামের ফারুক (৩৮)।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের হায়দারপুল এলাকায় একটি কভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-২০-৫৩৬৪) তল্লাশী চালায়। এ সময় কভার্ডভ্যানের ভিতর থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় কভার্ডভ্যানের চালক মোস্তফা ও হেলপার ফারুককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই মনির জানান।

আরও পড়ুন