কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মেঘনায় বিদ্যুতের ফাঁদে আখ ক্ষেতে যুবকের মৃত্যু

মেঘনা উপজেলা মানচিত্র

কুমিল্লার মেঘনায় আখ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. রাসেল (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে। তবে আটকদের নাম জানায়নি পুলিশ।

নিহত রাসেল উপজেলার বড়কান্দা উনিয়নের বড়কান্দা বাউলপাড়া গ্রামের মৃত সাব মিয়ার ছেলে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ নতুন কুমিল্লাকে জানান, সোমবার (২১ জুন) রাতে রাসেলসহ তারা ৪ বন্ধু বাড়ির পাশে অন্যের জমি থেকে আখ কাটতে যান। আগ থেকেই ওই জমির মালিক জাফর আলী আখ ক্ষেতের চার পাশে জিয়াই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ বসিয়ে রাখে। আখ ক্ষেতে প্রবেশ করতে গিয়ে বিদ্যুতের ফাঁদে আটকে রাসেল ঘটনাস্থলেই মারা যায়। পরে বন্ধুরা তাকে নিরাপদ দূরত্বে রেখে পালিয়ে যায়।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা নিহত রাসেলের মৃতদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর ২টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। পুলিশের ক্রাইম সিন সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এসলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, নিহতের গলায় ও মুখে বিদ্যুৎস্পষ্টের চিহ্ন রয়েছে। এছাড়াও আখ কারটায় ব্যবহৃত একটি দাও ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহতের সঙ্গে থাকা বাকী তিন বন্ধুর নাম জানায়নি পুলিশ।

আরও পড়ুন