কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জোড়কাননে যুব উন্নয়ন সমিতির বিনামূল্যে চিকিৎসা সেবা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুন) ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী,পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক খন্দকার ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, যুব উন্নয়ন সমিতির দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা দুই শতাধিক গরীব অসহায় মানুষকে সেবা প্রদান করেছি। চিকিৎসা সেবা পেয়ে সকলে আনন্দিত। আগামী দিনেও মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উপদেষ্টা নাইমুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসিফ আহম্মেদ,ডাক্তার সিরাজুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজনীন আক্তার শর্মা,ডাক্তার জান্নাতুল ফেরদৌস দোলা,ডাক্তার তানভীর এলাহী সহ একাধিক মেডিকেল টিম ।

আরও পড়ুন