কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬৩জনে। একই সময়ের মধ্যে নতুন করে আরও ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৫ টায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ২২ শতাংশ। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৬২ জন, আদর্শ সদরে পাঁচজন, সদর দক্ষিণে দুইজন, বুড়িচংয়ে নয়জন, চান্দিনায় চারজন, চৌদ্দগ্রামে একজন, দেবিদ্বারে আটজন, লালমাইতে তিনজন, নাঙ্গলকোটে তিনজন, বরুড়ায় চারজন, মনোহরগঞ্জে একজন, মুরাদনগরে একজন, মুরাদনগরে একজন এবং তিতাস উপজেলায় দুইজন রয়েছে।
নিহত চার জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার দুইজন এবং বুড়িচং উপজেলার দুই বাসিন্দা রয়েছে।
এদিকে আক্রান্তদের মধ্যে থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আটজন, আদর্শ সদরে ২৪ জন, নাঙ্গলকোটে ১৬ জন, বুড়িচংয়ে পাঁচজন এবং দেবিদ্বার উপজেলায় সাতজন রয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৪৪ জন।





