কুমিল্লা
রবিবার,১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭
শিরোনাম:

লকডাউন অমান্য করায় কুমিল্লায় দ্বিতীয় দিনে জরিমানা সোয়া ৩ লাখ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়ায় কুমিল্লা জেলা জুড়ে সোয়া ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কঠোর বিধিনিষেধে আজ দ্বিতীয় দিনে সরকারি আদেশ উপেক্ষা করে চলেছে কুমিল্লা তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা জুড়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৯৬টি মামলা করা হয়েছে। এ সময় অর্থদণ্ড হিসাবে ৩ লাখ ১৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।’

জেলা প্রশাসক মো. কামরুল হাসান আরও বলেন, ‘কুমিল্লায় নগরীসহ মোট ১৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪৩টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর ৮টি টিম, ৩ প্লাটুন বিজিবির, র্যাবের ২টি টিম, পুলিশের ৫২টি টিম, আনসারবাহিনীর ৬টি টিমসহ সর্বমোট ৭১টি টিম কাজ করেছে। বিনা প্রয়োজনে যারা বের হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালত।’

আরও পড়ুন