কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সারাদেশে ভ্যাট আদায়ে শীর্ষে কুমিল্লা

সারাদেশে ভ্যাট আদায়ে আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লা। লক্ষ্যমাত্রার চেয়ে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ। ২০২০ সালের জুন মাসের তুলনায় এ প্রবৃদ্ধির হার ৬২ শতাংশ বেশি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে কুমিল্লা ছাড়া আর কারও জুন মাসের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী জেলা নিয়ে গঠিত। অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।

জাতীয় অর্থনীতিতে ২০২০-২১ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ১৩৪ কোটি টাকার যোগান দিয়েছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গত জুন মাসে কমিশনারেটের লক্ষ্যমাত্রা ছিল ৩৬৯ কোটি টাকা। অথচ আদায় হয়েছে ৫১০ কোটি টাকা। এর আগে কুমিল্লা কমিশনারেটের ইতিহাসে
সর্বোচ্চ রাজস্ব আদায় ছিল ২০১৮-১৯ অর্থবছরে ২ হাজার ৯৫৪ কোটি টাকা।

কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আবদুল হাকিম নতুন কুমিল্লাকে বলেন, করোনাকালে কুমিল্লা টিমে বিশেষ তৎপরতা অব্যাহত আছে। সাহস ও উদ্যম নিয়ে কর্মকর্তা-কর্মচারীগণ রাজস্ব আদায়ে কাজ করে যাচ্ছেন। যথাযথ রাজস্ব আদায় নিশ্চিতে উদ্যোগী হওয়ায় রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

কুমিল্লা বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ছালাউদ্দিন রিপন নতুন কুমিল্লাকে বলেন, রাজস্ব আদায়ের জন্য বিভাগ হতে একাধিক বিশেষ টিম গঠন করা হয়। পর্যাপ্ত জনবল ও সার্কেল পর্যায়ে গাড়ি না থাকা সত্ত্বেও কর্মকর্তাদের আন্তরিক পরিশ্রমের ফলে এ অর্জন সাধিত হয়েছে।

আরও পড়ুন