কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:

হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু

নিহত জিসান আহাম্মেদ / নতুন কুমিল্লা

হোমনায় ফুটবল খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে জিসান আহাম্মেদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ইউনিয়নভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জিসান আহাম্মেদ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার জয়পুর গ্রামের প্রবাসী জালাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় অংশগ্রহণকারী দলের সদস্য জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে সহপাঠি ও শিক্ষকরা তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, খেলার মাঠে অসুস্থ হয়ে পড়ার পর জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে থানা পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি চাইলে স্বপনদের কাছে মৃতদেহ হস্তান্ত করা হয়।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, দুপুরের দিকে ওই স্কুলছাত্রকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

 

আরও পড়ুন