কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মেসির সাথেই খেলতে চান দিবালা

বিশ্বকাপে নিজেদের একাদশ নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে। ফরোয়ার্ড পজিশনে লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলার থাকায়, আরেক প্রতিভাবান তারকা পাওলো দিবালাকে মাঠে নামাতে পারছেন না সাম্পাওলি।

আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন করেন সাম্পাওলি। কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবেও মাঠে নামার সুযোগ পাননি দিবালা। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দিবালা নিজ থেকেই কোচকে জানিয়ে রাখলেন যে মেসির সাথে একসাথেই খেলতে পারবেন তিনি।

বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে সংবাদ সম্মেলনে দিবালা বলেন, ‘মেসির কোন পরিবর্তিত খেলোয়াড় নেই এখানে, বার্সেলোনায় নেই, সারা বিশ্বের কোথাওই নেই। তাই আমি মনে করি আমাদের অবশ্যই একসাথেই খেলা উচিৎ।’

কিন্তু মেসি থাকলে দিবালার যে জায়গা হচ্ছে না একাদশে। এই সমস্যার সমাধানও যেন জানিয়ে দিলেন ২৪ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ‘আমাদের আগে দেখতে হবে কিভাবে মেসি এবং আমি একসাথেই খেলতে পারি। আমিও তার পজিশনে খেলেই বড় হয়েছি। কিন্তু এখন অবশ্যই চিন্তা করতে হবে কিভাবে দুইজনই একসাথে খেলতে পারি আমরা।’

মেসির মতো খেলোয়াড় দলে থাকায় অন্যান্য খেলোয়াড়দের বাড়তি সুবিধাও হয় বলে মনে করেন দিবালা। তিনি বলেন, ‘আমরা জানি যে আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছেন। আমাদের এই জিনিসটা সুবিধা নেয়া উচিৎ। প্রতিপক্ষের সবাই তাকে কড়া পাহাড়ায় রাখে। ফলে যে খালি জায়গা তৈরি হয় সেগুলো ব্যবহার করা উচিৎ আমাদের।’

(নতুন কুমিল্লা/এইচএম/এসএম/বুধবার, জুন ২০, ২০১৮)

আরও পড়ুন