কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম: হেরেও দ্বিতীয় পর্বে জাপান

চলমান রাশিয়া বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বেলজিয়াম। বৃহস্পতিবার রাতে কালিনিনগ্রাদে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশদের ১-০ গোলে হারিয়েছে তারা। ফলে দ্বিতীয় রাউন্ডে ‘এইচ’ গ্রুপ রানার্স আপ জাপানের মুখোমুখি হবে বেলজিয়ানরা। আর ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার বিপক্ষে লড়তে হবে ‘জি’ গ্রুপ রানার্স আপ ইংলিশদের।

একই গ্রুপের আরেক ম্যাচে পানামার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তিউনিসিয়া। ম্যাচের ৩৩ মিনিটে তিউনিসিয়ার মিরিয়াহর আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পানামা। তবে বিরতির পর বেন ইউসুফ ও খাজিরির ঝলকে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিউনিসিয়া।

এদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হেরেও দ্বিতীয় রাউন্ডে চলে গেছে জাপান। গতকাল শক্তিশালী পোল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয় সামারাই বন্ধুরা। তবে এই পরাজয়ে জাপানের নকআউট পর্বে উঠতে তেমন সমস্যায় পড়তে হয়নি। কারণ গ্রুপের অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া সমীকরণে পিছিয়ে যায় সেনেগাল।

একই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে সেনেগালের দরকার ছিল ড্র। আর কলম্বিয়ার প্রয়োজন ছিল জয়। সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি সেনেগালিজরা। সাদিও মানেদের বিদায় করে পরের পর্বে উঠেছে কলম্বিয়া। আফ্রিকার ফুটবল পরাশক্তিকে ১-০ গোলে হারিয়েছে রাদামেল ফ্যালকাওরা। জয়সূচক গোলটি করেন ইয়েরি মিনা।

(নতুন কুমিল্লা/জেপি/আরসি/শুক্রবার, জুন ২৯, ২০১৮)

আরও পড়ুন