কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সদর দক্ষিণে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

‘স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে বুধবার (১৮ জুলাই) সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা লায়লা শারমিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

লায়লা শারমিন বলেন, কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণ মৎস্য খামারী রয়েছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে চাষীদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

এ সময় সদর দক্ষিণ প্রেস ইউনিটির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহ ফয়সাল কারীম, দৈনিক শ্রমিক পত্রিকার নির্বাহী সম্পাদক শাহিন আলম,কুমিল্লা নিউজের মাজহারুল ইসলাম বাপ্পি উপস্থিত ছিলেন।

(নতুন কুমিল্লা/এএফ/এইচএমডিএইচএম/১৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন